1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে।

অবশেষে মুখ খুললেন পরীমনির সঙ্গে থাকা সেই জিমি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। সেই রাতে ঘটনার সময় পরীমনির সঙ্গে উপস্থিত ছিলেন তার কস্টিউম ডিজাইনার জিমি। সেই রাতে কি হয়েছিল তা গণমাধ্যমে তুলে ধরেছেন নায়িকার সঙ্গে থাকা কস্টিউম ডিজাইনার।

পরীমনির দায়ের করা মামলায় সোমবার গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ ও অমিসহ ৫ জন। তাদের গ্রেফতারের পরেই রাতে বনানীর বাসায় সংবাদ সম্মেলন করেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। সে সময় পরীমনির সঙ্গে থাকা কস্টিউম ডিজাইনার জিমির কাছে ঘটনা জানতে চাওয়া হয়।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে কস্টিউম ডিজাইনার বলেন, আমার নাম জিমি। আমি ফ্যাশন ডিজাইনার। সব কথা বলার মতো সাহস সবসময় থাকে না। কথাগুলো বলার সময় হইছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সব কিছু বের হবে, সবার সামনে আসবে, আমি এটা বিলিভ করি।

তিনি বলেন, তারা আপিকে বাজেভাবে গালাগাল করল। আপি আমাকে আগেই বলেছিল যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে ৯৯৯ নম্বরে ফোন করতে। ওরা যখন আপিকে গালাগাল করছিল তখন আমার হাত কাঁপছিল। আমি আপির মোবাইল ফোন বের করেছি, তার মোবাইলের ভেতরে ঢুকতে পারিনি। আমি আমার মোবাইল বের করে ফেলছি। বের করে ১৫ সেন্ডের একটি ভিডিও করেছি।

‘ওটা হাতে নিয়ে দেখার পরে আমাকে এসে ওনারা দুইজন অ্যাটাক করেছে। আমি আপির ফোনটা ওখানেই রেখে এসেছি। ওরা ভাবছে আপির ফোনেই ভিডিওটা করেছি। আপির ফোন উড়ায় ফেলে দিছে’।

জিমি বলেন, ওরা লাইট বন্ধ করে দিছে। এসি বন্ধ। আপির অক্সিজেন কমে আসছে। আমি ওয়েটার কে বলেছি ভাইয়া এসিটা ছাড়েন আপি শ্বাস নিতে পারছে না। ওরা আমাকে সাপোর্ট দিয়েছে। ওরা এসি ছেড়েছে। ওয়েটাররা সব পাশেই ছিল। আর এর মধ্যে ওরা চলে গেছে। ওয়েটারদের বলেছি ভাইয়া লাইটা জ্বালিয়ে দেন। তখন তো আপি নিশ্বাস নিতেই পারছিল না। হাসপাতালে নিতে হবে, অক্সিজেন দিতে হবে।

‘তখন আমি তাদের বলছি প্লিজ আপিকে ধরেন, তো আমি ধরছি আমার সঙ্গে তারাও ধরছে গাড়িতে তুলে দিছে’।

নাসিরকে মারধরের বিষয়টি জানতে চাইলে জিমি বলেন, আসলে আমি একটা গেঞ্জি আর শটর্স পরা ছিলাম। এ অবস্থায় আমাদের ঢুকতেও দিচ্ছিল না। ফোন করার পরে আমাদের ঢুকতে দেয়। আপি সেখানে উঠে বাথরুমে যায়। আমি মদপানের বিষয় বলতে, আমি তো ওনাকে চিনিও না।

মারধরের বিষয়টি নিয়ে পরীমনি বলেন, ও আসলে একটা অ্যাকসিডেন্ট করেছিল। এমন একটা কাঁচা ঘাঁ নিয়ে কিভাবে মারধর করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com