1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ মুন্সীগঞ্জে অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেছে শিশুর *বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০’র* হাদি গুলিবিদ্ধের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা আজ প্রকাশ হচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল সুষ্ঠু নির্বাচনের স্বপ্নের মুহূর্তে নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা—মির্জা ফখরুল খুলনার ‎ফুলতলায় গাঁজা ও ইয়াবাসহ আটক ১ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অফিসে কাজের মধ্যে হঠাৎ মাথাব্যথা হলে কী করবেন?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অফিসে কাজ করছেন বা বাড়িতেই অফিসের কাজ করছেন এমন সময় হঠাৎ করেই শুরু হলো মাথাব্যথা। কিন্তু খারাপ লাগলেও কাজ বন্ধ করে ঘুমানোর সুযোগ থাকে না। এদিকে, মাথাব্যথা নিয়ে নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। এতে খানিকটা আরাম পাবেন।

হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন-

১. কিছু ক্ষণ খুব ভাল করে মাথা টেপা দরকার। তাতে আরাম হয়। তবে তার চেয়েও বেশি জরুরি হল পানি খাওয়া। অনেক সময় শরীরে পানির অভাব হলে মাথাব্যথা শুরু হয়। সমীক্ষায় দেখা গেছে, পানি খাওয়ার আধ ঘণ্টার মধ্যেই কাজ হতে শুরু করে। ধীরে ধীরে কমতে থাকে মাথাব্যথা। এই সমস্যা এড়াতে মাঝেমাঝে পানি তো খাবেনই, সঙ্গে এমন কিছু ফল খান, যাতে পানির পরিমাণ বেশি।

২. মাথাব্যথার সময়ে প্রদাহ কমাতে কাজে লাগতে পারে আরও একটি জিনিস। ঠান্ডা সেঁক। কাপড়ে বরফ মুড়িয়ে নিতে পারেন। কিংবা সেঁক দেওয়ার পানি ভর্তি পাউচ থাকলে তো কথা‌ই নেই। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশি চেপে চেপে সেঁক দিন। প্রদাহ কমবে। আরামও পাবেন।

৩. আদা চা-ও খেতে পারেন। আদা এবং চা, দু’টি জিনিসেই অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহ কমানোর উপাদান থাকে। ২৫০ মিলিগ্রাম আদাগুঁড়ো দিয়ে চা খেলে কিছু ক্ষণের মধ্যেই মাথাব্যথা কমে। মাথাব্যথা থেকে অনেকের বমিভাব, গা গোলানোর মতো সমস্যা দেখা দেয়। আদা সে সব অস্বস্তিও কমাতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com