1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

অনশনে ৬১ দিন পার করলেন ফিলিস্তিনি বন্দী গাদানফার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনি তরুণ গাদানফার আবু আতওয়ান নিজের মুক্তির দাবিতে অনশনের ৬১তম দিন পার করেছেন। ইসরাইলের রেহভুত জেলার কাপলান মেডিক্যাল সেন্টারে বন্দী অবস্থায় রোববার দিনটি পার করেছেন তিনি।

ফিলিস্তিনি বন্দীদের সংগঠন ডিটেইনিইস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স কমিশনের মুখপাত্র হাসান আবেদ-রাব্বু জানান, অনশনের কারণে আবু আতওয়ান ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরে পানি জমে গিয়ে হৃৎপিণ্ড ও কিডনিসহ বিভিন্ন অঙ্গের কার্যক্রম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া তিনি ক্লান্তি ও মাথা ব্যথায় ভুগছেন।

অনশনে ইতোমধ্যেই আবু আতওয়ানের ১৫ কেজি ওজন কমেছে। সাথে সাথে তিনি কথা বলার ও চলাচল করার শক্তি হারিয়েছেন। অনশনের সাথে সাথে ইসরাইলি কারা কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থা গ্রহণেও আবু আতওয়ান অস্বীকার করে আসছেন বলে জানান হাসান আবেদ-রাব্বু।

এর আগে গত বছরের অক্টোবরে পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা ২৮ বছর বয়সী আবু আতওয়ানকে আটক করে ইসরাইলি বাহিনী। পরে তাকে কোনো অভিযোগ ছাড়াই ‘প্রশাসনিক আটকাদেশের’ অধীনে বন্দী রাখার নির্দেশ দেন ইসরাইলি আদালত।

কোনো প্রকার অভিযোগ ছাড়াই আটক রাখায় ইসরাইলি আদালতের আদেশের প্রতিবাদ এবং নিজের মুক্তির দাবিতে গত ৫ মে থেকে অনশন শুরু করেন গাদানফার আবু আতওয়ান। সূত্র : ফিলিস্তিনি সংবাদমাধ্যম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com